হবিগঞ্জের বাহুবলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 


রবিবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিমাপে কম দেয়ার অভিযোগে দুই পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়।

 

সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, পেট্রোল ও অকটেন পরিমাপে কম দেয়ার অভিযোগে বাহুবলের চেরাগ আলী পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা এবং মিরপুরে নিরাপদ পেট্রোল পাম্পকে একই অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

তিনি বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানকে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ র‌্যাব-৯ এর একটি টিম।

 


সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০৩