সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের প্রধান অফিস সহকারী ও হিসাব রক্ষক গোলাম সরওয়ার ইন্তেকাল করেছেন।
রোববার (৭ আগস্ট) রাত ২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গোলাম সরওয়ার হৃদরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
গোলাম সরওয়ার দীর্ঘ প্রায় ৩৫ বছর থেকে কলেজে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের সুবাদে তিনি এলাকার সর্বত্র পরিচিত ছিলেন।
তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মনারগঞ্জ বাজার।
সোমবার বাদ আসর গ্রামের বাড়ি লাকসামে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / এনাম / ডি.আর




