জৈন্তাপুর উপজেলা জনস্বাস্থ্য ও অফিসার ক্লাবের নির্মাণাধিন ভবন কাজের পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

 


সোমবার সকাল সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রীর নির্দেশে উপজেলা পরিষদের কমপ্লেক্সের অভ্যান্তরে নির্মাণাধীন উপজেলা জনস্বাস্থ্য অফিসের নতুন ভবন এবং জৈন্তাপুর উপজেলা অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন সমুহের কাজের গুনগত মান সঠিক ভাবে হচ্ছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করেন।

 

পরিদর্শন কালে সাথে ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. রাশেল মিয়া।

 

পরিদর্শনকালে চেয়ারম্যান কামাল আহমদ বলেন, আমি মন্ত্রীর নির্দেশনায় নির্মানাধীন ভবন গুলো পরিদর্শন করেছি। কাজার মান সটিক রাখা হচ্ছে কিনা সে জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. রাশেল মিয়াকে দেখার জন্য অনুরোধ করেছি।

 


সিলেটভিউ২৪ডটকম/আরকেএস/এসডি-০৫