জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ হয়েছে।

 


সোমবার (৮ আগস্ট) মাগরিবের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এই কর্মসূচি পালিত হয়।

 

এসময় বঙ্গমাতাসহ ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

 

দোয়া মাহফিলে অংশ নেন সভাপতি মো. আফসার আজিজ, সহ সভাপতি জালাল উদ্দিন, সতীশ দেবনাথ ঝন্টু, জহির উদ্দিন লস্কর, জলিল আহমদ লিটন, জাহসিন আহমদ রিজু, সম্পাদকীয় সদস্য মাসুক আহমদ, মিল্লাত চৌধুরী, উজ্জল দে, সাজ্জাদুর হক সাজ্জাদ, টিপু দত্ত পুরকায়স্থ,  সাইফ উদ্দিন আহমদ সাবের, অলিউর রহমান অলি, শহীদুল হক রিংকু।

 

কার্যকরী সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন- এড. মো. আলাউদ্দিন, মাসুক আহমদ, মস্তফা উল্লাহ, তাজুল ইসলাম লস্কর জুনেদ, এস. জামান জুনেদ, অমিতাভ চৌধুরী রাহুল প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪০