সিলেট নগরীর নয়াসড়ক মসজিদের মোতাওয়াল্লী নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে নয়াসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন।

তিনি বলেন, নয়াসড়ক মসজিদের মোতাওয়াল্লী নেই দীর্ঘদিন ধরে। নতুন মোতাওয়াল্লী কে হবেন এ নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করছে একপক্ষ। তবে অপরপক্ষ বলছে- মারামারির কোন ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির খোঁজ খবর নিচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/মুন্না