জাতীয় শোকদিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত বই বিতরণ অনুষ্ঠান সোমবার (৮ আগস্ট) সকাল ১১ টায় শিক্ষা বোর্ড মিলনায়তনে সম্পন্ন হয়। 


জাতীয় শোকদিবস উপলক্ষে সরকারি নির্দেশনার অনুবৃত্তিক্রমে সিলেট শিক্ষা বোর্ড এ উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন ৪০ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি কলেজকে বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ নামক তিনটি বইয়ের ১২৬০ কপি বিতরণ করা হয়। 



জাতীয় শোকদিবস উদযাপন কমিটির আহবায়ক সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার। 


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. কবির আহমদ, এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি নিরঞ্জন সিংহ, সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ বক্তব্য রাখেন। 

 

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ