সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে গোলাপগঞ্জ-হেতিমগঞ্জ সড়কে দুর্ঘটনা ঘটেছে। পিক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটা দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাদিউল হক (৪৮) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ফকিরের বাজার পাকশাইল গ্রামের এমদাদুল হকের ছেলে।
মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের সামনের দিক দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় নিহত ব্যক্তির আপন ভাই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পরই পিকআপের চালক পালিয়ে যান।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদেরকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




