বিয়ানীবাজার থানায় দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত শামিমুল হককে কারাগারে প্রেরণের নির্দেশ নিয়েছেন বিজ্ঞ আদালত।
বুধবার (১০ আগস্ট) সকালে সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে সে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
তার বিরুদ্ধে আগে থেকেই থানায় হত্যা, চুরিসহ একাধিক মামলা রয়েছে।
মামলার এজাহারসূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৭ এপ্রিল বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ কমলা বাড়ী এলাকার বিলাল আহমদ গংদের মালিকানাধীন জমিতে আজাদ ও শামিমের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক জমিতে থাকা গাছ কেটে নেওয়ার চেষ্টা করে। এসময় বাঁধা দিতে গিয়ে তারা বিলালসহ ঝগড়া থামাতে আসা উপস্থিত অন্যদের উপরও হামলা চালায়। এতে কমপক্ষে ৬ জন জখমপ্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনআর পর পুলিশ গত ২ মে বিয়ানীবাজার থানায় বেআইনী জনতাবদ্ধে অনাধিকার প্রবেশ করতঃ হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর ও সাধারণ জখম করা, টাকা চুরি, ক্ষতি সাধন করা, হুকুম দান ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ এনে ৯ জনকে আসামী করে মামলা রেকর্ড করে।
বুধবার এই মামলায় জামিন চাইতে গেলে মামলার অন্যতম আসামী শামীমুল হক শামিম এর জামিন নামঞ্জুর করে বাকিদের জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
সিলেটভিউ২৪ডটকম/এটিআর/এসডি-০৯




