সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গাছগর গ্রামের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাতেম আলীর ছেলে শাহ আলম হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

 


বুধবার (১০ আগস্ট) কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা পরিষদ মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বর্বরোচিত হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানান। মূল আসামিরা এখন গ্রেফতার হয়নি। তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন বক্তারা। এদিকে দ্রুত বিচার না হলে আরো কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেয়া হয় মানববন্ধন থেকে।

 

কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন, এখন পর্যন্ত পাঁচজন আসামি গ্রেফতার হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, গত ১০ মে শাহ আলমকে  হত্যা করা হয়। হত্যার পর লাশ গুম করে রাখা হয়েছিল। কোম্পানীগঞ্জ থানা পুলিশ দিনভর খোঁজাখুঁজি করে বিকেল সাড়ে ৩ টায় হিংড়ি হাওর এলাকা থেকে বন দিয়ে ঢাকা ও হাত বাঁধা অবস্থায় শাহ আলমের লাশ উদ্ধার করে।

 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যনির্বাহী সদস্য আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার শফি উদ্দীন রেনু।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁন মিয়া, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধা কছির মিয়া, জিনু মিয়া, আব্দুল খালিক, হাতেম আলী, নুরুল ইসলাম, ইসমাইল আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আনোয়ার হোসেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য আশরাফুল ইসলাম চাঁন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কবির মিয়া, ফারুক মিয়া, মোস্তফা মিয়া কাছা, সাজ্জাদ হোসেন, নুরুল ইসলাম নুর মিয়া, মতিন মিয়া, ফারুক মিয়া-২, আজিজুল হক, আক্তার হোসেন, আলমগীর আহমদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-১৫