জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, গণপরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বোচিত হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১২ আগস্ট) বাদ জুমআহ সিলেট কোর্ট পয়েন্ট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হবে।
এতে সিলেট জেলা বিএনপি, সকল উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সহ সর্বস্থরের জনসাধারণকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭




