মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রাক্তন পরিচালক (অর্থ) মরহুম মো. আসাদ্দর আলীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (১০ আগস্ট)। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ বুধবার যোহরের নামাজের পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্মুক্ত মঞ্চে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়র ইমাম ইসমাইল হেসেন।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে