সিলেট নগরীতে হামলা ও নারীর শ্লীলতাহানীর অভিযোগে পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ বাসা থেকে তাদের কোতোয়ালি থানাপুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- ধোপাদিঘীর পূর্বপাড়ের সি ব্লকের অনাবিল ১০৭-এর বাসিন্দা শামসুল ইসলাম খান ও তাঁর ছেলে মুজিবুল ইসলাম খান।
তাদের বিরুদ্ধে সুমাইয়া বেগম সোমা নামের এক নারী হামলা ও শ্লীলতাহানীর অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান, সুমাইয়া বেগম সোমা গত ২৬ জুলাই এই দুজনসহ ৫ জনের নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে রেকর্ড করতে কোতয়ালি থানাপুলিশকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে পুলিশ মামলাটি আমলে নিয়ে বৃহস্পতিবার রাতে এ দুজনকে গ্রেফতার করে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




