এরশাদ আম্বিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে ত্রাণ, পূর্ণবাসন প্রকল্পে পরিচালক মো. আহসান হাবিবের তত্বাবধানে দেশ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় সিলেট-সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ করা হয়েছে।

 


শুক্রবার বিকাল কোম্পানিগঞ্জের ৩নং তেলিখাল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে তেলিখাল গ্রামে ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের পর বিধবা কুলসুম বেগমের কাছে গৃহ নির্মাণ ঘরটি হস্তান্তর করা হয়।

 

মুরব্বী আসবাহ উদ্দিন লিটু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসি কান্ত হাজং।

 

এলাকায় অসহায় দরিদ্র মানুষের আসায় আমার পক্ষে থেকে ধন্যবাদ ও অভিনন্দন  পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রকল্প পরিচালক-মো. আহসান হাবীব।

 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- তেলিখাল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার মো. ফয়জুর রহমান, ব্যাংক কর্মকর্তা আলী হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১