হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ও খাগাউড়া ইউনিয়নে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের পর সার ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) বিকালে গুনই বাজারের কমিউনিটি সেন্টারের চতুর্থ তলায় ৭নং বড়ইউড়ি ও ৮নং খাগাউড়া ইউনিয়ন বাসদের যৌথসভা সভা আবু কালামের সভাপতিত্বে এবং শাকিব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাসদ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বামচিন্তক ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বাসদ বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক লুকমান আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক এআরসি কাউসার ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ।


সভায় সর্বসম্মতিক্রমে মস্তোফা মিয়াকে সভাপতি ও শাকিব মিয়াকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট বড়ইউড়ি ইউনিয়ন বাসদের নতুন কমিটি গঠন করা হয়। কমিটির ২৬ টি পদ পুরণ করে বাকিগুলো পরবর্তীতে কো-অপ্টের জন্য খালি রাখা হয়। পূরণকৃত পদে অন্তর্ভুক্তরা হলেন সহ-সভাপতি আব্দুল মালেক, সহ-সাধারণ সম্পাদক পলাশ মিয়া, সদস্য হদিস মিয়া বাবুল, ইসালাম উদ্দিন, কামরুল ইসলাম, মোস্তাকিম মিয়া, মেহেদুজ্জামান শাকিল, আশরাফুল ইসলাম, নূর আলম, আমির হামজা, শেখ রুপন, রুমন মিয়া, মুছিবুর মিয়া, রায়হান মিয়া, ইমরান মিয়া, জাবেদ মিয়া, জান্নাতুল ইসলাম লিকসন, আয়নাল মিয়া, জহিরুল মিয়া, সাজু মিয়া, সেলিম মিয়া, পরশ চৌধুরী ও আহমদ আলী।

২১ সদস্যবিশষ্ট খাগাউড়া ইউনিয়ন কমিটিতে অন্তর্ভুক্তরা হলেন সভাপতি আবু কালাম, সহ-সভাপতি শেখ জালাল, সাধারণ সম্পাদক অজয় পাল, সহ-সাধারণ সম্পাদক শামীম মির্জা, সদস্য শাহ মোক্তার আলী, ফজলুর রহমান, জুসেদ আলী, লেছু মিয়া, লুৎফুর খান, শংকর পাল, আবু কালাম মির্জা, রঙ্গু লাল, কৃষ্ণ রবি দাস, আবু কালাম ও ওয়াহেদ আলী।

কমিটি গঠন শেষে সন্ধ্যায় সার ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গুনই বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। আবু কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ও উদীচীর জাতীয় পরিষদ সদস্য ইমদাদুল হোসেন খান, বাসদ বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক এআরসি কাউসার, বাসদ হবিগঞ্জ জেলা ফোরামের সদস্য তৌহিদুর রহমান পলাশ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/জসিম/আরআই-কে