সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ নর্থ-ইস্ট ফ্লাড রেসপন্স কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের অর্থায়নে ও এফআইভিডিবির উদ্যোগে বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (১৪ আগস্ট) শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ হাজার ও প্রতিবন্ধীদেরকে ৭ হাজার ৫ শত করে আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তারের সভাপতিত্বে ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের ফিল্ড কো-অর্ডিনেটর আবু সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- কনচার্ন ওয়ার্ড ওয়াইডের হিউম্যানেটেরিয়াল ম্যানেজার ইকবাল হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/জেপি




