সিলেট বন বিভাগ আয়োজিত ও সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় “বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে শুরু হওয়া ১৫দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


শনিবার (১৩ আগস্ট) বিকাল ৪টায় নগরের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।



সিলেট বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং সৈয়দ সাইমুম আনজুম ইভান ও জান্নাতুল নাজমিন আশার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।


অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে সিলেট বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অর্জনকারীদের ও মেলায় অংশগ্রহণকারী নার্সারি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ বছর একক স্টল ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে সিলেট এগ্রো হাউজ।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি