কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদকীয় পদে দায়িত্বলাভের পর সংগঠনের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মঞ্জুরুল হক।

 


রবিবার (১৪ আগস্ট) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি।

 

এ সময় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমেদ উপস্থিত ছিলেন।

 

বিকাল চারটায় শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা শাহিন আহমেদ, জুবায়ের আহমদ, সুলতান মাহমুদ সাজু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম ছফু, কামরুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কামাল উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা বাবর লস্কর, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ছাত্র-বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক টিপু রঞ্জন, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক জাবেদ চৌধুরী, সাবেক সদস্য ইকবালুর রহমান চৌধুরী রাশেদ, সাবেক সহ সম্পাদক জিহান আহমেদ, মহানগর ছাত্রলীগ নেতা আতিকুর রহমান খালেদ, জেলা ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, আহমেদ শিহাব খান, কাজী জুবায়ের আহমেদ, দিপু ধর, রাতুল পুরকায়স্থ, মনিউল আলম মুন্না, সামাদ আহমেদ, রিয়াজুল প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি