স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় সিলেট জেলার গরীব দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেন।

 


সোমবার সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় টুকের বাজার আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ে সিলেট জেলার গরীব দুঃস্থ ও অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হচ্ছে।

মেডিকেল ক্যাম্পেইনে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাজমুল হাসান এবং সিলেট সেক্টরের মেডিকেল অফিসার ডা. ফাহমিদা জাহান এর নেতৃত্বে একটি চিকিৎসক দল উক্ত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করেন।

 

মেডিকেল ক্যাম্পেইনে ৭০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

অধিনায়ক জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দিক নির্দেশনায় উপ অধিনায়ক মেজর মোঃ হাসান আরাফাত, পিএসসি উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পেইন এর সার্বিক তদারকি করেন।

এছাড়াও সিলেট সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+ উক্ত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন। উক্ত সময়ে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি।

 

মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন সিলেট জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়া ও সাংবাদিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭