সিলেটের গোয়াইনঘাটে যথাযথ মার্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 


সোমবার (১৫ই আগস্ট) সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচীর শুভ সূচনা করা হয়।

 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমেই গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এরপর পর্যায়ক্রমে গোয়াইনঘাট উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, গোয়াইনঘাট সার্কেল, গোয়াইনঘাট থানা পুলিশ, গোয়াইনঘাট সরকারি কলেজ, গোয়াইনঘাট প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

 

বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা এবং যুব ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাহমিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সহকারী কমিশনার (ভূমি) তানবির হোসেন, গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার ওসি কে.এম নজরুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, জেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী, সুবাস চন্দ্র পাল ছানা।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, এম নিজাম উদ্দিন, মুজিবুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম. এ. মতিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি কামাল আহমদ, আওয়ামী লীগ নেতা লুৎফুল হক, সুবাস দাস, যুবলীগ নেতা আহমেদ মুস্তাকিন, নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফুল হাসান মারুফ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রবাবানী সুমন প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-২২