হবিগঞ্জের মাধবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী  ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 


সোমবার(১৫ আগস্ট) বিকেলে উপজেলা চত্তরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আল। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রহম আলীর সভাপতিত্বে প্রচার সম্পাদক এরশাদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি মহিউজ্জামান হারুন, জাহেদ খান, সাধারন সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, বেনু মাধব রায়, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি, আবিদুর রহমান, কামাল হোসেন জিতু, শামীম তালুকদার, মিজবাহুল বর পলাশ, সাধারন সম্পাদক আব্দুল মান্নান খোকন,মিজানুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান,আবুল কাসেম, হাবিবুর রহমান, একরামূল আলম লেবু, জামাল উদ্দিন প্রমুখ। 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৯