ছবি : আহমেদ শাহিন
সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস, সরকারি ছুটির দিন। ছুটির এ দিনের বিকেল ও সন্ধ্যায় সিলেটে অনেকেই পরিবার-পরিজন এবং বন্ধু-বান্ধব নিয়ে ভিড় জমিয়েছেন মহানগরীর বিনোদনকেন্দ্র ও পর্যটন স্পটগুলোতে।
সোমবার বিকাল ও সন্ধ্যায় মহানগরীর ধোপাদিঘীরপাড়স্থ ওয়াকওয়ে, ওসমানী শিশু উদ্যান, লাক্কাতুড়া চা বাগান ও বাইশটিলাসহ বিভিন্ন বিনোদনকেন্দ্র এবং পর্যটনস স্পট ঘুরে এ চিত্র দেখা গেছে।
সোমবার দিনের বেলা তীব্র গরম না থাকায় দুপুরের পর থেকে সিলেট মহানগরীর শিশু পার্ক খ্যাত ওসমানী শিশু উদ্যান, জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক, লাক্কাতুড়া চা বাগান, তারাপুর চা বাগান, ধোপাদিঘীরপাড়স্থ ওয়াকওয়ে, জল্লারপাড় ওয়াকওয়ে ও বাইশটিলাসহ বিভিন্ন বিনোদনকেন্দ্র এবং পর্যটনস স্পটে সব বয়েসি নারী-পুরুষ ভিড় জমাতে থাকেন। যান্ত্রকি নগরে নির্মল একটি বিকাল বা সন্ধ্যার পরশ নিতে পরিবার-পরিজন এবং বন্ধু-বান্ধব নিয়ে বেড়াতে যান এসব বিনোদনকেন্দ্র ও পর্যটন স্পটে। এদিকে, ভ্রমণপিপাসু ও প্রকৃতিপ্রেমীদের প্রতিটি বিনোদন কেন্দ্রেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
পরিবারের ছোট সদস্যের মন রাখতে ছুটির দিনে শিশু পার্কে ঘুরতে যাওয়া যেন বাধ্যতামূলক। তাই দুপুরের পর থেকেই ওসমানী শিশু উদ্যাগে ছিলো অভিভাবকদের সঙ্গে বেড়াতে আশা শিশুদের উপচেপড়া ভিড়। বিভিন্ন রাইডে চড়া শিশুদের ছিলো বাঁধভাঙা উচ্ছ্বাস।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




