সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতির অবিস্মরণীয় নেতা, স্বাধীনতার মহান স্থপতি; তাঁর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। কিন্তু ঘাতকেরা স্বাধীনতার মহানায়কের বুকে গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি। ঘাতকেরা ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কাল রাতে জাতির জনককে স্ব-পরিবারে হত্যা করে। ফলে বাংলাদেশের অগ্রগতির ধারা মন্থর হয়ে যায়। কিন্তু জাতির জনকের সুযোগ্যা কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ দূর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আশা করছি তাঁর সুদক্ষ পরিচালনায় বাংলাদেশ একদিন জাতির জনকের স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।’
তিনি সোমবার (১৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং পথশিশুদের মধ্যে খাবার বিতরণকালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক।
আলোচনা শেষে জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করে এবং তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মো. মিনহাজুর রহমান, আলী হোসেন, সিরাজ উদ্দিন, সারওয়ার হোসেন, রুহুল আমিন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি




