সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে সংগঠনের কার্যালয়ে এই কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমদ, জাতীয় মহিলা সংস্থার সিলেটের সদস্য কামরুন্নাহার বেগম, মাধবী গুন, জহুরা বেগম, জেলা কর্মকর্তা গোলাম মোস্তফা, মাঠ সমন্বয়কারী আব্দুল লতিফ, সহকারী প্রোগ্রামার সুজিত বিশ্বাস, প্রশিক্ষক সুফিয়া বেগম, মো. এনাম আহমদ।
দোয়া পরিচালনা করেন মাওলানা জামিল আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি




