সুনামগঞ্জের শাল্লায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার সকাল ৯ টায় উপজেলা পরিষদের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, শাল্লা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, শাল্লা উপজেলা প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গণ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এডভোকেট দীপু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী সরকার, ৪নং শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুস ছাত্তার মিয়া, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার ও কৃষকলীগের আহ্বায়ক রনজিৎ চন্দ্র দাস।
বক্তারা বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা তুলে ধরেন।
সকাল সাড়ে ১১টায় উপজেলার গণ মিলনায়তনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যেগে শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. অলিউল হকের সভাপতিত্বে ও সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালণায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ গণ।
দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা গণ।
বিকেল ২ টার সময় শাল্লা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন শাল্লা উপজেলা প্রেসক্লাব।
শোক সভায় বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, সহ-সভাপতি উপানন্দ দাস, সাধারণ সম্পাদক দিলুয়ার হোসেন, অর্থ সম্পাদক কাজী বদরুজামান ও সাধারণ সদস্য প্রীতম দাসসহ অন্যান্য গণমাধ্যম কর্মী।
সিলেটভিউ২৪ডটকম/এসটিএস/এসডি-৪৪




