সুনামগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে৷ সোমবার সকাল সাড়ে ৯ টায় ঐতিহ্য যাদুঘরে বঙ্গবন্ধুর প্রতৃকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নোমান বখত্ পলিনের নেতৃত্বে শহরে শোকর্যালি বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম সেফু, সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী, অ্যাডভোকেট চান মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু, অ্যাডভোকেট পংকজ তালুকদার, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোবিন, যুগ্ন সম্পাদক রাসেল চৌধুরী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তুি দে বাবুল, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সহ সভাপতি শফিকুল ইসলাম, বর্তমান কাউন্সিলর ছামিনা চৌধুরী মনি, সাবেক কাউন্সিলর আরতী রানী দাস, যুবলীগ নেতা শুভ বণিক, সঞ্জিব তালুকদার, মামুন আহমেদ, এহসান রাব্বি, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইফতি বখত, সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ, পাঠাগার সম্পাদক দীপ্ত দাস, ছাত্রলীগ নেতা আরিফ খান, বিশাল দে, সৈকত, মাসুম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্টের জন্ম হতো না। বর্তমান প্রজন্মের কাছে জাতির পিতার আদর্শ ছড়িয়ে দিতে হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মিআচৌ




