সিলেট মহানগর বিএনপি আজ দোয়া মাহফিলের আয়োজন করেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনায়, দেশব্যাপী চলমান ‘গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের’ আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় কেন্দ্রঘোষিত এই কর্মসূচি পালন করবে নগর বিএনপি।
আজ মঙ্গলবার যোহরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে শিরণি বিতরণ করবেন বিএনপি নেতারা।
এই কর্মসূচিতে নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




