বিশ্বনাথের অলংকারী পৌদনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচির মাধ্যমে সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল।
অলংকারী পৌদনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মুক্তা আক্তারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. আব্দুল কাইয়ুম, মো. আমির আলী, হাফিজ মো. সজিবুর রহমান, সহকারী শিক্ষক নুরজাহান খানম, নিপা রানী দেবী।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন অলংকারী জামে মসজিদের হাফিজ মো. সজিবুর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




