সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হৃদয়বিদারক ঘটনা বাঙালি জাতির ললাটে কালিমা লেপন করেছে। ‘স্বাধীনতার পর সাড়ে তিন বছরে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বঙ্গবন্ধু প্রযুক্তি কাঠামো দাঁড় করিয়ে ছিলেন।

 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে দেশ অনেক আগেই সোনার বাংলায় রুপান্তরিত হতো। যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, যারা এই বাংলাদেশের শুত্রু তারা রাতের অন্ধকারে আমাদের স্বপ্নদ্রষ্টাকে নির্মমভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আমরা সবাই মিলে তার হাতকে শক্তিশালী করে দেশের জন্য কাজ করে যেতে হবে।

 

সোমবার (১৫ আগস্ট) রাতে সিলেট নগরীর দক্ষিণ সুরমা গোঠাটিকরস্থ সুন্দরবন কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ই আগস্টের সকল শহীদদের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন ইরান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান এর পরিচালনা প্রধান প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য মো. আজম খান, সিলেট মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, সদস্য খলিল আহমেদ, অধ্যক্ষ আমিরুল আলম খান দুলাল।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আব্দুল জলিল ময়না, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, আব্দুল মন্নান, জুয়েল আহমেদ, বিলাল আহমেদ, এডভোকেট প্রতাব চন্দ্র নাথ, আবুল হোসেন খান, মইনুল হোসেন, মোস্তাক খান, রাসেল আহমেদ, মাহতাব উদ্দিন জয়েন, আলমগীর আলম, আব্দুস সালাম উজ্জ্বল, আব্দুল মতিন চৌধুরী, বিনেশ কর দুলু, শওকত আলী, ফয়সাল মাহমুদ মগনী, গিয়াস  উদ্দিন,  জয়নাল আহমেদ ঝানু, এনামুর রহমান এনাম, আব্দুস সালাম, নুর আহমেদ, আলী আহমেদ বাবুধন, কবির আহমেদ, এনামুর রহমান, গুলজার আহমেদ জগলু, শাহীন আহমেদ, মাহবুব আলম মজনু, সুবোধ চন্দ্র, পরান, শাহীন আহমেদ, ডাঃ মুহিবুর রহমান মুহিত, বিপ্লব আচার্য, সৌমিক আচার্য, খালেদ আহমদ, হিমেল কান্তি দেব, রেজওয়ান খান, জুবায়ের খান, অনিক চন্দ্র অপুর্ব, বাধন দাস, শহিদুল ইসলাম, জাহেদ আহমদ, ফকর আহমেদ, আবুল হোসেন, টিপু মল্লিক, সাকিব তালুকদার, নওশাদ খান জীবন, রাতুল মাহমুদ তান্না, তাহমিদ খান, রিয়াদ আহমেদ, নাবিল খান, রুহেল আহমেদ। দোয়া পরিচালনা করেন মোঃ সিরাজুল ইসলাম ছুরুকী।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩