সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ রাস্তা রক্ষণা-বেক্ষণের জন্য জোর দিয়েছেন। তাই বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তা গুলো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে। সিলেট-৩ আমার নির্বাচনী এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা গুলো মেরামতের জন্য প্রকল্প তৈরী কাজ চলমান রয়েছে।

 


মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ২৬ লক্ষ টাকা ব্যয়ে ইলাইগঞ্জ-আশুগঞ্জবাজার সড়ক রক্ষণা-বেক্ষণ কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতিকুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, উপজেলা সহকারী প্রকৌশলী রাহুল রায়,  উপজেলা আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম ওয়েস।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক জাহেদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ  কর্নেল, উপজেলা যুবলীগ নেতা মনসুর আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী, ইউপি সদস্য মিসবাহ আহমদ টুনু, মনোয়ারা বেগম, টিপু আহমদ, আওয়ামী লীগ নেতা আব্দুল সত্তার লয়লু, রুপা মিয়া, ছাত্রলীগ নেতা শাহজাহান আহমদ, রুমেল আহমদ, নাহিদ আহমদ  প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮