সিলেট আর্টস কলেজে ২ লক্ষ টাকা প্রদানের মধ্য দিয়ে দাতাসদস্য হলেন ডাক্তার নাজরা চৌধুরী। কলেজের উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে মতবিনিময় সভায় দাতা সদস্য হওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি।
সোমবার (১৫ আগস্ট) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামীলীগের জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বিচারকমন্ডলির সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে মিলনায়তন প্রাঙ্গণে ডাক্তার নাজরা চৌধুরী চেকটি হস্তান্তর করেন সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ হ্যারল্ড রশীদের কাছে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট আর্টস কলেজের অন্যতম ট্রাস্টি চিত্রশিল্পী শামসুল বাসিত শেরো, অন্যতম ট্রাস্টি চিত্রশিল্পী ইস্মাইল গনি হিমন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য বিশিষ্ট সংস্কৃতিজন শামসুল আলম সেলিম।
উল্লেখ্য, শফিউল আলম চৌধুরী নাদেল এই কলেজে ভূমি দান করেছেন। বর্তমানে কলেজটি কুমারপাড়াস্ত সিলেট আর্ট এন্ড লজিস্টিক স্কুলে অস্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




