সুপ্ত প্রতিভা বিকশিত করার অঙ্গীকার নিয়ে গঠিত চৌগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ।

 


উক্ত পরিষদের ৫ম দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

১৫ আগষ্ট চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৫ম দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্টা ও মহিষখেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুল ইসলাম।

 

পরিষদের সাবেক সভাপতি সেলিম উদ্দিনের পরিচালনায় কাউন্সিল অধিবেশন শুরু হয়।

 

এসময় উপস্থিত ছিলেন- চৌগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ এর উপদেষ্টা ও সাবেক মেম্বার  মীর হোসাইন আমির, পরিষদের উপদেষ্টা ও সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজ সিনিয়র শিক্ষক সেলিম উদ্দিন, পরিষদের উপদেষ্টা ও জলুরমুখ নমঃপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ উদ্দিন, পরিষদের উপদেষ্টা ও নগরডেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল ইসলাম এবং পরিষদের সদস্যবৃন্দ।

 

উপস্থিত পরিষদের সকল সদস্য এবং উপদেষ্টা মন্ডলী মতামতের ভিত্তিতে আগামী ২ (দুই) বছরের জন্য খান মোঃ ইয়াহইয়াকে সভাপতি, সাহিদুর রহমান সুমনকে সাধারণ সম্পাদক, মো. লুৎফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, মো ইকবাল আহমদকে কোষাধ্যক্ষ এবং মো. মিজানুর রহমানকে দপ্তর সম্পাদক নির্বাচিক করে পরিষদের উপদেষ্টা মন্ডলী আংশিক কমিটি অনুমোদন করেন এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আংশিক কমিটির নেতৃবৃন্দকে দ্বায়িত্ব প্রদান করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-২৯