দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম, সম্প্রতি প্রতিষ্ঠার এক দশক উদযাপন করেছে। সেই উপলক্ষে প্রতিষ্ঠানটি সিলেটের গ্রাহকদের জন্য বেশ কিছু সুবিধা নিয়ে এসেছে। বিক্রয় ডটকমে সকল পণ্যের বিজ্ঞাপন বিনামূল্যে দেয়া গেলেও কিছু ক্যাটাগরি, যেমন; গাড়ির বিজ্ঞাপনের জন্য লিস্টিং ফি প্রযোজ্য ছিল। তবে জুন মাস থেকে সিলেটের গ্রাহকদের জন্য তা এখন ফ্রি। 

 


প্রতিমাসে গ্রাহকগণ আড়াই লাখেও বেশি বিজ্ঞাপন পোস্ট করে থাকেন, যার মধ্যে সিলেট থেকেই পোস্ট করা হয় প্রায় ১৫ হাজার বিজ্ঞাপন। এছাড়াও সিলেটের প্রায় ২০০টি ছোট এবং মাঝারি উদ্যোক্তা অনলাইন শপের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন। 

 

এক দশক পূর্তি উপলক্ষে বিক্রয় ডটকম সিলেটে ব্যবসার পরিধি বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে নিয়েছে আরও বেশ কিছু উদ্যোগ, যেমন; ব্যবসায়ীদের জন্য স্বল্প খরচে অনলাইন শপ খোলার সুবিধা দিচ্ছে বিক্রয় ডটকম।

 

২০১২ সালে যাত্রা শুরু করা বিক্রয় ডটকম বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতি মাসে ত্রিশ লাখেরও বেশি মানুষ বিক্রয় ডটকম ভিজিট করে থাকেন। রয়েছে নতুন এবং ব্যবহৃত জিনিসের এক বিশাল সংগ্রহ, যা বাংলাদেশের যেকোনো স্থানে প্রয়োজনীয় পণ্য বেচাকেনা সহজ করে দেয়। যানবাহন থেকে শুরু করে মোবাইল ফোন, বাসা, ল্যাপটপ, পোষা প্রাণী, এক কথায় বিক্রয় ডটকম-এ সবকিছুই বেচাকেনা করা যায়।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি