ফেঞ্চুগঞ্জে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস। ফেঞ্চুগঞ্জ উপজেলা তৃণমূল আওয়ামী লীগ পরিবারের উদ্যেগে কর্মসূচির মধ্যে ছিলো দোয়া মাহফিল, খাবার বিতরণ ও আলোচনা সভা। 



বাদ জোহর রাজনপুর খালেদ ম্যানশন প্রাংগনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ বদরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শূহী পরিবারের সন্তান রাজু আহমেদ রাজা।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন, সাংবাদিক মামুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু মিয়া,বক্তব্য রাখেন, ১ নং ইউনিয়ন আওয়ামী লীগের  ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নান্টু মিয়া, ১ নং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম বকুল, আওয়ামী লীগ নেত খালিক মিয়া, নজমুল হোসেন, ছানা মিয়া প্রমুখ। পরে দোয়া ও খাবার বিতরণ  করা হয়। 

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ