বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৫ আগষ্ট) দুপুরে সিলেট জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ইয়ূথ ক্যাডেট ফোরাম সিলেট জেলার নেতৃবৃন্দ।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি শামিম আহমদ, সিলেট জেলার আহবায়ক মো. সারওয়ার আলম মিতুন, যুগ্ম আহবায়ক মো. এহিয়া, সদস্য সচিব শেখ তোফায়েল আহমদ সেপুল, সদস্য মুহিত খান, এনায়েত হুসেন ছাব্বির, জনি মিয়া প্রমুখ।



শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল যা বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম হত্যাকান্ড। আগস্টের সেই হত্যাকান্ডে বঙ্গবন্ধু সহ তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা ও তার আত্মীয়-স্বজন মিলে সর্বমোট ১৬ জনকে হত্যা করে ঘতকরা।


নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুসহ নিহতদের স্মরণ করার জন্য ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এই দিবসে জাতি গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেন। জাতি এই দিনকে আজীবন স্মরণ করবে।


সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ