হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই শুকুর মিয়া (৪৫) খুন হয়েছে। বুধবার সকালে সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জানা যায়, শুকুর মিয়ার সঙ্গে তারই আপন বড় ভাই শাহাজাহান মিয়ার দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরধরে সকালে শুকুর মিয়া কৃষি কাজের জন্য বাড়ির পাশ্ববর্তী হাওরে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে শাহাজাহান মিয়াসহ আরো কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে পরিবারের অন্যান্যরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানা (ওসি) গোলাম মতুর্জা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে শুকুর মিয়া নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করা হয়েছে। অনন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।
সিলেটভিউ২৪ডটকম/জাচৌ/ইআ




