সিলেট নগরীর মদিনা মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে প্রার্থী হওয়া বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও একাধিক নেতাসহ ১১ জনের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (১৭ আগস্ট) রাতে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
আগামী মাসের ১৭ তারিখ মদিনা মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচন। নির্বাচনে অংশ নিতে একাধিক ব্যবসায়ী প্রার্থিতা ঘোষণা করেন। তারমধ্যে বর্তমান সাধারণ সম্পাদক বাবলু আহমদ ও বর্তমান কমিটির একাধিক নেতাসহ ১১ জনের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। ট্রেড লাইসেন্স’র কাগজপত্র সঠিক ভাবে উপস্থাপন না করায় তাদের মনোনয়ন বাতিল করা হলেও তারা বলছেন তাদের সকল কাগজপত্র সঠিক। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন কমিশন অনিয়ম করছে। এ বিষয়ে তারা আপিল বিভাগে আবেদন করবেন।
মনোনয়ন বাতিল হওয়া ব্যবসায়ী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন- আমাদের সকল কাগজপত্র সঠিক। কিন্তু অদৃশ্য কারণে ট্রেড লাইসেন্স’র ইস্যু দেখিয়ে আমাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এটা অনিয়ম। আমরা আপিল করবো।
এ বিষয়ে নির্বাচন কমিশনের কারো মন্তব্য জানা যায়নি।
সিলেটভিউ২৪ডটকম/মুন্না




