সনাতন ধর্মের প্রাণপুরুষ পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে। সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট এর আয়োজনে মনিপুরী রাজবাড়ী শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী বাবার মন্দির ও আশ্রমে অনুষ্ঠিত হবে।
এবারের নগরপরিক্রমা শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯টায় বের হবে এবং নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করবে।
দুইদিন ব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৮ টায় সমবেত উপাসনা, সকাল ১০ টায় সমবেত গীতা পাঠ, দুপুর ২ টায় শিশু কিশোদের গীতা পাঠ প্রতিযোগিতা, বিকাল ৪ টায় শিশু কিশোদের একক চিত্রাংকন প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৫ শিশু কিশোদের একক কীর্তন প্রতিযোগিতা, রাত ৮ টায় লোকনাথ ভক্তবৃন্দ পরিষদের সমবেত উপাসনা।
উৎসবের দ্বিতীয় দিনের শুক্রবার (১৯ আগস্ট) আয়োজন শুরু হবে বর্ণাঢ্য নগর পরিক্রমায়।সকাল ৯ টায় পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি সহ সুসজ্জিত হয়ে মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ী মাঠে জমায়েত হয়ে মির্জাজাঙ্গাল প্রধান সড়ক হয়ে নগর পরিক্রমা জিন্দাবাজার, রামকৃষ্ণ মিশন পয়েন্ট হয়ে বন্দরবাজার, তালতলা হয়ে পুনরায় মনিপুরী রাজবাড়ী এসে শেষ হবে।সকাল ১১টায় ধর্মসভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও গুণীজন সন্মাননা অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় হইতে মহাপ্রসাদ বিতরণ।রাত সাড়ে ৮ সিলেটের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় ও পরিচালনায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, সাংস্কৃতিকপর্বে রয়েছে নৃত্যানুষ্টান। রাত ১২ টা ১ মিনিটে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অনুষ্ঠিত হবে।
সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট এর আহবায়ক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য ও সদস্য সচিব জগদীশ চন্দ্র দাস এক বিবৃতিতে দুইদিন ব্যাপী জন্মাষ্টমী উৎসবে সকলের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/ইআ




