যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর কার্যনির্বাহী কমিটির বৈঠক ও মহানগর জমিয়তের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) বাদ এশা বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুব জমিয়তের কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই কমিটির কার্যক্রম আপাতত স্থগিত এবং ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
আগামী ৩০ সেপ্টেম্বর রোজ শুক্রবার সিলেট মহানগর যুব জমিয়তের কাউন্সিল অধিবেশন করার সিদ্ধান্ত গ্রহণ।
নবগঠিত আহবায়ক কমিটির মাধ্যমে মহানগর যুব জমিয়তের অন্তর্গত যেসব ওয়ার্ড কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে সেগুলো ১ মাসের ভিতরে পুনর্গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা শফিউল আলম,সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার,সহকারী প্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম সিদ্দিকী।
মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ, সহ সভাপতি মাওলানা আসাদ উদ্দিন,সহ সভাপতি সৈয়দ উবায়দুর রহমান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমীন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করীম দিলদার, অর্থ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান,সহ-অর্থ সম্পাদক মাওলানা ফরহাদ কোরেশী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা একরাম আহমদ মুহসিন, সমাজসেবা সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মুফতি সিরাজুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




