হবিগঞ্জের চুনারুঘাটে বাক প্রতিবন্ধি ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষণকারী মসতু মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার সকালে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার নাহিদ হাসান এর নেতৃত্বে একটি অভিযানিক দল হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
মসতু মিয়া চুনারুঘাট উপজেলার দেউন্দি গ্রামের নিম্বর আলীর ছেলে।
র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার নাহিদ হাসান জানান, ভিকটিম চুনারুঘাট উপজেলার বদরগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। গত ১৪ আগস্ট দুপুরে সে স্কুলের পাশের একটি টিউবওয়েল থেকে পানি আনতে গেলে মসতু মিয়া তাকে তার চায়ের স্টলে নিয়ে ধর্ষণ করে।
এ ব্যাপারে ভিকটিমের পিতা বৃহস্পতিবার সকালে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। খবর পেয়ে র্যাব অভিযান চালিয়ে দ্রুততম সময়ের মাঝে আসামীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃত আসামীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/এসডি-১৪




