আগস্ট মাস শোকের মাস পিতাকে হারানোর মাস। বাঙালি জাতির জন্য বেদনাবিধুর ক্ষণ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকচক্রের হাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হন।

 


শোকের মাস আগস্ট স্মরণে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের সারাদেশে প্রতিটি বিভাগে আয়োজন করেছে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার (২০ আগস্ট) বিকাল ৪টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চ আয়োজন করেছে আবৃত্তি অনুষ্ঠানের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা।

 

বিশেষ এই আবৃত্তি আয়োজনে অংশ গ্রহন করবেন সিলেট বিভাগের সকল প্রগতিশীল আবৃত্তিশিল্পীবৃন্দ।

 

উক্ত আয়োজনে সকলের প্রাণময় উপস্থিতি কামনা করেছেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রফেসর শামীমা চৌধুরী এবং কেন্দ্রীয় যুগ্মসচিব সুকান্ত গুপ্ত।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৯