দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে মাদকসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. আকবর (৩৫)। সে ব্রাক্ষণবাড়ীয়া জেলার সরাইল থানার পানিশ্বর (লায়েরহাট) গ্রামের মো. ইব্রাহিম মিয়ার ছেলে। আকবর বর্তমানে সিলেটের দক্ষিণ সুরমা থানার খোঁজারখলা বামন ছাত্তার মিয়ার কলোনীতে বসবাস করে।
এসএমপি দক্ষিণ সুরমা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশীদ চত্বর হতে ফেঞ্চুগঞ্জ রোড মমিনখলাস্থ মেসার্স শাহজালাল(রহ:) ফিলিং স্টেশন এন্ড সিএনজি ফিলিং স্টেশন এর সামন থেকে বুধবার রাতে আকবরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ১৯ (ক) ধারায় ১৫ (০৮) ২০২২ মামলা দায়ের করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ইআ




