হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলার একমাত্র আসামি মো. মসতু মিয়া (৫৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব।


বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান আল আলম জানিয়েছেন।



শুক্রবার বিকেলে তিনি বলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার প্রতিবন্ধী শিশু (১৪) ধর্ষণ করেন চুনারুঘাট থানার দেউন্দি এলাকার বাসিন্দা নিম্বর আলী এর পুত্র মো. মসতু মিয়া (৫৫)। ঘটনার পর তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে আমরা তাকে হবিগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে গ্রেফতার করি। 


বর্তমানে তাকে চুনারুঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


সিলেটভিউ২৪ডটকম/র‌্যাব/মু্ন্না