মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মের ৫২৪৮তম শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।

 


শুক্রবার বেলা ১১টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদদের আয়োজনে কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে ভানুগাছ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

 

জন্মাষ্টমী উদযাপন পরিষরে আহবায়ক শংকর লাল সাহার সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, এম, মোসাদ্দেক আহমেদ মানিক, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, নিহারেন্দু ভট্টাচার্য্য, শ্যামল চন্দ্র দাশ, এড. মো: সানোয়ার হোসেন প্রমুখ।

 

এছাড়া শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শিমুল কান্তি পালের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রত্যুষ ধর, বিজিত পাল, প্রাণভল্লব রায়, শিক্ষক উত্তম লোহার প্রমুখ।

 

উপজেলার পাত্রখোলা চা বাগান, মুন্সীবাজার, রহিমপুর, দেওছড়া চা বাগান, মাধবপুর, আলীনগর, পতনঊষার, আদমপুর, ইসলামপুরসহ বিভিন্ন স্থানে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-১৬