সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৯ আগস্ট) বিকাল ৫ টায় শহরের হাওর বিলাস কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল। 



জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি নাদির আহমদ, রেজাউল হক, আবুল কালাম, শেরেনূর আলী, আনসার উদ্দিন, যুগ্ম সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/শহীদনূর/জেপি