যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য, সাবেক ছাত্রনেতা মো. জুয়েল আহমদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের স্বরণে মাসব্যাপী দক্ষিণ সুরমার বিভিন্ন ইউনিয়নে মিলাদ, দোয়া মাহফিল ও শিরণি বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে।
এরই অংশ হিসেবে শুক্রবার (১৯ আগস্ট) বাদ মাগরিব দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ বাজারে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়।
জাতীয় শ্রমিক লীগ দাউদপুর ইউনিয়ন শাখার সার্বিক সহযোগিতায় ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপ আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চিফ এডমিন কিবরিয়া আহমদ।
দাউদপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জামাল হোসেনের পরিচালনায় মিলাদ মাহফিলপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল হক, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক পংকি মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাউছার আহমদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী, আওয়ামী লীগ নেতা আবুল মিয়া, নুরই মিয়া, মকবুল হোসেন, আছাব মিয়া, ফয়জুল মিয়া, ফুলই মিয়া, সাব্বির আহমদ, কাদির মিয়া, ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব সাইদুর রহমান,যুগ্ন আহবায়ক হানিফ আলী, সুহেল আহমদ, জয়নাল মিয়া, ইছবর আলী, ছালিক আহমদ, মনসুর আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ী বেলাল আহমদ, বায়জিদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আফজল হোসেন, মইনুউদ্দিন, সা্হাবুদ্দিন রাহি, শ্রমিক নেতা শেখ ইমন আহমদ, জুয়েল আহমদ, যুবনেতা বাবুল মিয়া, আরিফ হোসেন, মনোয়ার আলী প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন রাখালগব্জ বাজার মসজিদের ইমাম হাফিজ শামিম আহমদ। মিলাদ মাহফিল শেষে শিরনি বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




