সাম্প্রতিক সময়ে ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের ৫ উপজেলার সংবাদকর্মীদের পাশে দাড়াচ্ছে ইউকে বাংলা প্রেসক্লাব।২০ আগষ্ট (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭ টায় ইউকে বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সিলেট প্রেস ক্লাব ভবন মিলনায়তনে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগন্জ, জকিগন্জ ও বড়লেখা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হবে বলে নিশ্চিত করেছেন ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী। ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী জানিয়েছেন, সহকর্মী হিসাবে জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বন্ধুদের পাশে দাঁড়ানোর এটা একটি ক্ষুদ্র প্রয়াস ।
তিনি আরো বলেন, সিলেট প্রেসক্লাব মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন ইউকে বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সহ সভাপতি আব্দুল কাদের তাপাদার, সাধারন সম্পাদক আব্দুর রশীদ বেণু, সাংবাদিক মুহাম্মদ ফয়জুর রহমান, সাংবাদিক আ ফ ম সাঈদ প্রমুখ।
উক্ত মহতি অনুষ্টানে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ ও বড়লেখা ক্লাবের বন্যায় ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের জন্য অনুদান গ্রহণে সভাপতি ও সম্পাদক মহোদয়গন উপস্থিত থাকার অনুরোধ জানান।
সিলেটভিউ২৪ডটকম/এমএএম/ইআ




