সিলেট নগরীর দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকা পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম ফাহিম।

শুক্রবার দিবাগত রাত ১২ টায় দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে পিস্তলসহ ফাহিম নামের ওই যুবককে আটক করা হয়।



অভিযানে উপস্হিত ছিলেন, কোতয়ালি থানার (ওসি তদন্ত) মোহাম্মদ ইয়াসিন ও সোবানীঘাট ফাঁড়ির টুআইসি এসআই রিপন, এসআই জামিল, এসআই জাফর ইমাম, এএসআই রন্জিত।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ মিঞা বলেন, নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই রোধে গোপন সংবাদের ভিত্তিতে আসামি ফাহিমের বাড়িতে অভিযান চালিয়ে তার দেখানো মত পিস্তল উদ্ধার করা হয়।

 

তিনি বলেন, এ অস্ত্র দিয়ে ফাহিম নগরের বিভিন্ন এলাকায় পথচারীসহ নিরীহ লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাই করতো বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিকার করে। এ বিষয়ে কোতয়ালী থানা পুলিশের পক্ষ থেকে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ