শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।
ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ও শাহপরাণ হলের পাশের ফটকে হেলমেট ছাড়া প্রবেশ নিষেধ বিষয়ক একটি 'বিশেষ বিজ্ঞপ্তি' টানিয়ে দেওয়া হয়েছে। এতে লেখা রয়েছে 'হেলমেট ব্যতিত মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্পূর্ণ নিষিদ্ধ'।
রেজিস্ট্রার বলেন, 'মোটর সাইকেল আরোহীরা হেলমেট ছাড়া ক্যাম্পাসে আসে যায়। নিরাপত্তার দিক বিবেচনা করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এটি আগেও ছিল।'
গত ১০ আগস্ট ক্যাম্পাসের বাইরে বন্ধুদদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান শাবির এক ছাত্রী। ডাক্তার জানিয়েছিলেন, মাথায় আঘাত পাওয়ায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার। এখন পর্যন্ত ওই ছাত্রী চিকিৎসাধীন।
রেজিস্ট্র্রার জানান, এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে মোটর সাইকেল আরোহীদের জন্য হেলমেট পরার নির্দেশনা নতুন ব্যানারে করে আবারও টানিয়ে দেওয়া হয়েছে।'
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০১




