মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজারের ব্যবসায়ী ফয়েজ আহমদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।

 


শনিবার (২০ আগস্ট) বিকেলে বর্ণি ইউনিয়ন পরিষদ ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটি এই সভার আয়োজন করে।

 

এতে সভায় ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ছাত্রনেতা আক্তার হোসেন রেদওয়ানের পরিচালনায় বক্তব্য দেন বাজার কমিটির উপদেষ্টা শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, আব্দুস শুকুর, আবদুল মুমিত, সহ-সভাপতি এনাম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষা দরদী সদস্য গিয়াস উদ্দিন কালন, ইউপি সদস্য লোকমান উদ্দিন বায়েছ, নুনু মিয়া, সাবেক ইউপি সদস্য সুবোধ চন্দ্র দাস, কৌশিক চন্দ্র দাস, আব্দুস সামাদ, সমাজসেবক লুৎফুর রহমান, রুহেল আহমদ, আবুল কালাম লুলাই, জুনায়েদ আহমেদ শিমুল।

 

সভায় বক্তারা বলেন, গত ১৮ তারিখ রাতে ফকিরবাজার থেকে বাড়িতে ফেরার পথে ফকিরবাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য ব্যবসায়ী ফয়েজ আহমদের ওপর কিছু দুস্কৃতিকারীরা হামলা করে গুরুতর আহত করেছে।

 

বক্তারা হামলাকারীদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/লাভলু/এসডি-২৬