বারবারই বলা হচ্ছে, মানসিকতা বদলে ফেলার কথা। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলছেন, বর্তমান হেড কোচ রাসেল ডমিঙ্গোর ফিলোসোফি পছন্দ হচ্ছে না তাদের।

 


সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথাও ঘুরেফিরে আসছে। তবে টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক সাকিব আল হাসান বলছেন, কাউকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া খুব বেশি জরুরি না; সবাই নিজেদের কাজটা জানেন বলেই বিশ্বাস তার। তিনি বলছেন ক্লাস ফোর-ফাইভের ছাত্র কেউ না।

তিনি বলেছেন, এই পরিকল্পনাগুলো সাধারণত কোচ ও অধিনায়ক মিলে করে থাকে। আমাদের যেহেতু একজন নতুন দায়িত্বে এসেছে, তার সঙ্গে পরিকল্পনা করেই করা হবে। এরকম পার্টিকুলার কোনো পরিকল্পনা থাকবে বলে আমার মনে হয় না। ’

‘যেটা হচ্ছে যে সবাই অনেক ক্রিকেট খেলেছে এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলে তাদের নিজেদেরই একটা আইডিয়া থাকে কীভাবে দলকে জেতানো যায়। সেভাবেই তারা চেষ্টা করবে বলে আমি মনি করি। এর জন্য আলাদা করে বলে দেওয়ার কিছু নাই। আমরা ফোর-ফাইভের ছাত্র না যে সব শিখিয়ে দিতে হবে। ’

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০১


সূত্র : বাংলা নিউজ